ভূরুঙ্গামারীতে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

0
170
সড়ক দুর্ঘটনা / প্রতিকি ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহিন আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সোনাহাট দাদামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহত শাহিন কচাকাটা থানার কুমোদপুর গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুমোদপুর বাজারের ‘ভাই ভাই ট্রেডার্স’-এ কাজ করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, বাজারে টাকা সংগ্রহ করতে যাওয়ার সময় শাহিনের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেলাল হোসেন চালিত তিন চাকার ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল হেলাল মাহমুদ জানান, নিহতের ভাই থানায় এজাহার করেছেন। দুর্ঘটনায় জড়িত ভটভটিটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here