সিংড়ায় মোটরসাইকেল–ট্রলি সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত দুই

0
181
নিহত স্কুলছাত্র সিজান / ছবি - সংগৃহীত

নাটোরের সিংড়ায় মোটরসাইকেল ও ট্রলিগাড়ির মুখোমুখি সংঘর্ষে সিজান (১৭) নামে ভোকেশনাল বিভাগের দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিংগইন–জোরমল্লিকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহত সিজান বগুড়ার শাহজাহানপুর উপজেলার প্রবাসী সোহেল রানার ছেলে। পড়াশোনার সুবিধায় সে সিংড়া পৌরসভার চাঁদপুর মহল্লায় নানার বাড়িতে থাকত এবং দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখায় অধ্যয়ন করছিল।

স্থানীয়রা জানান, সিজান তিন বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিল। নিংগইন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিগাড়ির সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সিজান গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী মুশফিক ও সোহান মারাত্মক আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। একজন মারা গেছে এবং বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here