ডিমলায় ঐতিহ্যবাহী লাঠি খেলায় দর্শকদের ঢল

0
227
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা / ছবি : এই বাংলা প্রতিনিধি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর লাঠি খেলা। রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তেলির বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ খেলার আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

সমাজসেবক খন্দকার আব্দুস সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, অধ্যাপিকা সেতারা সুলতানা ও গোলাম রব্বানী প্রধান।

খেলাটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো উৎসুক দর্শক মাঠে ভিড় করেন। ঐতিহ্যবাহী এই লাঠি খেলা দর্শকদের মন জয় করে নেয় এবং গ্রামীণ সংস্কৃতির চিরচেনা আনন্দঘন পরিবেশ ফিরিয়ে আনে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here