বিশেষ প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার ২নং রাণিশীমূল ইউনিয়নের পশ্চিম হালুয়াহাটি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ আব্দুল খালেক নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, কাঠ বহন করছিলেন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় ভ্যানচালক ঘটনাস্থলেই প্রাণ হারান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ঘটনায় তাজিম নামে এক শিশু গুরুতর আহত হন। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর এলাকায় শোকের ছায়া ফেলেছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, সরু ও অন্ধকার রাস্তাই এই ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ। সংশ্লিষ্ট প্রশাসন দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
নিহত আব্দুল খালেকের মৃত্যুতে তার পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এই বাংলা/এমএস
টপিক

