ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

0
153
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা / ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির নলছিটিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় র‍্যাব সদস্য আনোয়ার আকন (৩৮) ও আয়ফুল বেগম (৭০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রথম দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দপদপিয়া ডিগ্রি কলেজের সামনে। সেখানে বাস, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে র‍্যাব সদস্য আনোয়ার আকন নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আনোয়ার আকন দপদপিয়া ইউনিয়নের দুধরিয়া এলাকার আ. খালেক আকনের ছেলে এবং বর্তমানে র‌্যাব-৪ এ কর্মরত ছিলেন।

অন্যদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রতাপ এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গাড়ির ধাক্কায় আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী নিহত হন। তিনি ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে প্রতাপ এলাকায় এক নারী ও বিকেলে ত্রিমুখী সংঘর্ষে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here