সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বাউফলের কানকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট আল মামুন

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলার কানকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মোঃ আল মামুন। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনে তাঁকে এ পদে মনোনীত করা হয়েছে।

১৬ নভেম্বর ২০২৬ তারিখে বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অ্যাডহক কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

বোর্ডের অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মোঃ আল মামুনকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি এবং সদস্যসচিব হিসেবে প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী পাঁচ মাস পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে। তবে কর্তৃপক্ষ যেকোনো সময় কমিটি বাতিল বা পরিবর্তন করতে পারবে।

এদিকে, এ মনোনয়নের খবরে বাউফলের শিক্ষানুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ায় তাঁকে বাউফলবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর