সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নলডাঙ্গায় মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে নাটোরের নলডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রকিবুল হাসান সুজন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার ও উপজেলা প্রকৌশলী সমশের আলী প্রমুখ।

এ ছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দিবসটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পালনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর