বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স মাঠে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই (পিইটি) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবার সার্বিক তত্ত্বাবধানে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার এআইজি (পুলিশ এভিয়েশন) তানভীর আহমদসহ নিয়োগ বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
যাচাই কার্যক্রম শেষে পুলিশ সুপার যোগ্য প্রার্থীদের কোনো ধরনের দালালচক্রের প্রলোভনে না পড়ে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার নির্দেশনা দেন। পাশাপাশি দালাল বা প্রতারক চক্রের বিষয়ে কোনো তথ্য পেলে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
এই বাংলা/এমএস