বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ঝালকাঠি সরকারি কলেজে নবীন-প্রবীণের বন্ধন দৃঢ় করতে মতবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ঝালকাঠি সরকারি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় করতে ‘প্রজন্মের বন্ধন’ শীর্ষক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজন বাস্তবায়নের লক্ষ্যে কলেজে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।

বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সরকারি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

সভায় কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, স্মৃতিচারণ এবং বিভিন্ন প্রজন্মের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

পাশাপাশি ‘জেনারেশন কানেক্ট—নবীন-প্রবীণের মিলনমেলা’ শীর্ষক আয়োজন সফল করতে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠি সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নতুন এক সেতুবন্ধন তৈরি হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর