শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ভোলাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মো. সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মো. নুরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. আফসার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. ইয়াজদানী জর্জ, থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বশির উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. তৈমুর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইব্রাহিম খলিলুল্লাহ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. গোলাম আজম এবং জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আজমীর শেখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ মো. মোজাম্মেল হক চুটু, পল্লী সঞ্চয় ব্যাংকের ভোলাহাট শাখা ব্যবস্থাপক মো. মতিউর রহমান, তথ্য আপা নাসরীন আক্তার, প্রধান শিক্ষক এম কুরবান আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা দিবসটির বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর