শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

দৌলতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির ভূমিকা এবং জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার বিষয়গুলো উঠে আসে।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দিবসটির ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।

সভা থেকে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর