জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের সময় মো. ফেরদৌস নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ফেরদৌস ওই এলাকার মো. আব্দুর রউফের ছেলে।
জানা গেছে, বীরগাঁও এলাকায় মাদক সেবনরত অবস্থায় ফেরদৌসকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এই বাংলা/এমএস