রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সাটুরিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় ‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাটুরিয়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বলে তারা মনে করেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জনগণকে সঙ্গে নিয়ে তারা কাজ করবেন। সন্ত্রাস বা নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার ও সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব।

এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা, সদস্যসচিব নজরুল ইসলাম ফরিদ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাদল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মণ্ডল, ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেন ও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিবুল হাসানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর