ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩০ সেপ্টেম্বর ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সভাটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মো. নেয়ামত উল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চেঁচরী রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আ. কুদ্দুস জমাদ্দার।
১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা রুহুল আমিন ও ৪ নম্বর সদর ইউনিয়ন ওলামা দলের নেতা মাওলানা মো. জাহিদুল।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ওলামা দলের সদস্যসচিব মাওলানা মো. রাসেল।
আলোচনা সভায় বক্তারা ওলামা দলের অতীত কর্মকাণ্ড ও ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং প্রতিষ্ঠাবার্ষিকীসহ ভবিষ্যৎ কর্মসূচি সফলভাবে পালনের আহ্বান জানান।
সভায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস