শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

ভোলাহাটে ছাত্র-যুব গণজমায়েত ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছাত্র-যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় মোহবুল্লাহ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা জামায়াতের যুব বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মু. নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী এবং জেলা শিবিরের পূর্ব শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. শামসুদ্দিন আলকেশের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, দপ্তর সম্পাদক ক্বারী মাওলানা মো. আলাউদ্দিনসহ উপজেলা জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে মু. নুরুল ইসলাম বুলবুল বলেন, “আপনারা ড. মিজানুর রহমানকে এমপি নির্বাচিত করেছেন। তাঁর হাতকে আরও শক্তিশালী করুন। সন্ত্রাস, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যান। আমরা তিন এমপি আপনাদের পাশে আছি।”

তিনি আরও বলেন, “আমরা তিনজন এমপি আপনাদের সঙ্গে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে ঢাকা থেকে সায়মুম শিল্পগোষ্ঠী, চাঁপাইনবাবগঞ্জ জেলা অভিযাত্রী শিল্পগোষ্ঠী, শিবগঞ্জের সন্ধানী শিল্পগোষ্ঠী এবং ভোলাহাটের সীমান্ত সাংস্কৃতিক সংসদের শিল্পীরা অংশ নেন। তাঁরা গান, গজলসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের বিনোদন দেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর