মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

পঞ্চগড়ে দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ে অধিকারবঞ্চিত, দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের আর্থসামাজিক উন্নয়নে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার ফেডারেশন মাঠে বাংলাদেশ এনজিও ফেডারেশন (বিএনএফ)-এর অর্থায়নে ‘মা ছাগল পালন কর্মসূচি (বিশেষ)’-এর আওতায় এ ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রকল্পের প্রথম পর্যায়ের ১৭ জন দরিদ্র নারীর প্রত্যেকের হাতে দুটি করে মা ছাগল তুলে দেন প্রধান অতিথি পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা।

ফেডারেশন চেয়ারম্যান মো. আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী, হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য তরিকুল ইসলাম এবং ফেডারেশনের সেক্রেটারি আব্দুস সাত্তার।

এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পিছিয়ে পড়া ও দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তাদের পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ছাগল পালন থেকে প্রাপ্ত আয় সংশ্লিষ্ট নারীদের পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

প্রকল্পটি বাস্তবায়ন করছে হাফিজাবাদ ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর