শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

‘সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই’: সিরাজগঞ্জে আয়নুল হকের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার আংশিক) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, হামলার সময় সংসদ সদস্যকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে যেতে তিনি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে চলে যাওয়ার সময়ও তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। এতে এমপি আহত না হলেও তাঁর ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর দেওয়া এক ভিডিওবার্তায় সংসদ সদস্য আয়নুল হক বলেন, “আমার ওপর হামলা করা হয়েছে। আমি একজন সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই। আমাদের জানমালের নিরাপত্তা নেই।”

হামলার জন্য তিনি এনসিপি ও শিবিরের লোকজনকে দায়ী করে বলেন, “এনসিপি ও শিবিরের লোকজন আমার ওপর হামলা করেছে। আমি দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

তবে হামলার অভিযোগ ও এমপির বক্তব্যের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য ও হামলার সঙ্গে জড়িতদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে জানানো হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর