শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

নাগরপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলার কাঠুরি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন কাঠুরি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা মো. আবুল হাসান।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন ডেভিট, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সাধারণ সম্পাদক গোলাম মওলা মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু, সদস্যসচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্যসচিব শহীদুল ইসলাম মনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর