শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

এক দিনেই সাটুরিয়া থানায় ১৫ আসামি গ্রেপ্তার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আটজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং সাতজন মারামারি মামলার আসামি।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আটজনকে গ্রেপ্তারের পাশাপাশি মারামারি মামলার আরও সাত আসামিকে গ্রেপ্তার করা হয়।

সাটুরিয়া থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর