বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬

‘ভাষা, সংস্কৃতি ও পরিচয় রক্ষায় চাই সবার ঐক্য’—এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় নাটোর সদর উপজেলা হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’, অর্পা, লাস্টার, নিডা সোসাইটি ও পিকেএসএসের আয়োজনে এবং ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উই ক্যান বাংলাদেশের প্রধান নির্বাহী জিনাত আরা হক। অনিমা কুজুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোরের সিভিল সার্জন ডা. মো. মশিউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুর ইসলাম, লাস্টারের নির্বাহী পরিচালক লায়লা আরজুমান্দ বানু, পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ ও সাংবাদিক কালিদাস রায়সহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আদিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আদিবাসী নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। তাদের দাবি অনুযায়ী সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশনসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর