সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণঅভ্যুত্থানের ঘোষিত আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।

মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াত কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাধনা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। তারা এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও নিজেদের মতামত তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ূন কবির, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা এনসিপির সেক্রেটারি মাইনুল আহসান মুন্না, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমরান খান।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দিতে দিতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণমিছিল সম্পন্ন করেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর