সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

নগরকান্দায় বিএনপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচি, আলোচনা সভায় শামা ওবায়েদ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির উদ্যোগে ‘স্বৈরাচারের ১৭ বছরের অবসান এবং রাষ্ট্রকাঠামো সংস্কারের দাবিতে জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন নিশ্চিতকরণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোদারেস আলী ঈছা। এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ঐক্য ও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে সম্প্রতি নিহত শিশু মাফুজার বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান, তাদের খোঁজখবর নেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের প্রত্যাশা ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর