ভোলাহাটে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
“জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় সুধীজন অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানোয়ার মোর্শেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, বিএমডিএর প্রকৌশলী মো. লোকমান হাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন এবং আরডিও মো. সবুজ আলী।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সচেতন নাগরিক ও সুধীজন সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্য জোরদারে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।