নলডাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে সাবেক শিক্ষককে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার, নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. শাহাবুদ্দিনকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার সকালে স্কুলসংলগ্ন একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ সাবেক শিক্ষক শাহাবুদ্দিনের ওপর হামলা চালান। এতে তার মাথায় আঘাত লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে রাখা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, প্রভাবশালী মহল তাকে হাসপাতালে চিকিৎসা নিতে এবং থানায় মামলা করতে বাধা দিচ্ছে। এমনকি বাড়ির বাইরে বের হতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা আব্দুল মজিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. ইব্রাহিম খলিল বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here