বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে নসিমন উল্টে চালক নিহত, আহত ১

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ধানবোঝাই নসিমন উল্টে মো. আকবর আলী (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকবর আলী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকার বাসিন্দা। আহত ব্যক্তির নাম মুক্তি (৫৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শিলখুড়ি ইউনিয়নের শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তা বোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। পথে তেতুলতলা এলাকায় সড়কের খানাখন্দের কারণে চালক নিয়ন্ত্রণ হারালে নসিমনটি সড়কের নিচে উল্টে যায়। এতে চালক আকবর আলী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নসিমনটি সড়কের নিচে পড়ে গেলে চালক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মুক্তি নামে অপর একজন আহত হন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর