শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি সরদার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার রাব্বি সরদার ঝালকাঠি পৌর এলাকার পূর্ব চাঁদকাঠির মৃত মজিবর সরদারের ছেলে।

ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মধ্য চাঁদকাঠি ৪৬২ নম্বর বড়বাড়ি হাউজিং এলাকার সামনের সড়কে অভিযান চালানো হয়। অভিযানে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি সরদারকে আটক করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ঘটনায় এসআই মো. হারুন অর রশিদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটক রাব্বি সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো খবর