নাটোরের নলডাঙ্গা উপজেলায় মহাসড়কে ভুট্টা শুকিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে দুইজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার সোনাপাতিল এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় দুটি মামলা করা হয়। এ সময় অভিযুক্ত দুই ব্যক্তিকে মোট এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন সোনাপাতিল গ্রামের মো. হাসানের ছেলে মো. সুমন (২৮) এবং একই এলাকার আবুল হোসেনের মেয়ে মোছা. রিনা বেগম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন বলেন, সড়কে ভুট্টা শুকানোর কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।