নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে ঈশ্বরদীতে যুবদলের আনন্দ মিছিল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পাবনার ঈশ্বরদীতে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেলে আলহাজ খয়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তারা বলেন, যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি পাবে। তারা দলকে সুসংগঠিত করার পাশাপাশি দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ হিরোক সরদার এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, বিএনপি নেতা আনোয়ারুল বিশ্বাস, আলমগীর হোসেন আলম, আক্তার হোসেন নিফা, খোরশেদ আলম জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, যুবদল নেতা মুকুল হোসেন, রাশেদুল ইসলাম রিপন, শেখ রিংকুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সফলতা কামনা করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here