স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও মোকামতলা ইউনিয়নে বিএনপির ঘোষিত জাতীয় বাজেট উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল ৪টায় শিবগঞ্জে এবং সন্ধ্যা ৭টায় মোকামতলায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে গণমুখী, জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত বাজেট এবারই প্রণয়ন করা হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, এই বাজেট সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন বিবেচনায় তৈরি করা হয়েছে। কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সবাই এর সুবিধাভোগী হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রতিমন্ত্রী আরও দাবি করেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে এবার তুলনামূলকভাবে বেশি বরাদ্দ রাখা হয়েছে। বিশেষ করে ক্যান্সার চিকিৎসা, মাতৃস্বাস্থ্য ও শিশুসেবাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আলোচনা শেষে শিবগঞ্জ ও মোকামতলায় পৃথক আনন্দ মিছিল বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এই বাংলা/এমএস
টপিক

