ডিমলায় সীমান্তে পুশ-ইন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলায় সীমান্তে অবৈধ পুশ-ইন কার্যক্রম এবং বাংলাদেশি নাগরিকদের হত্যার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে ডিমলা উপজেলার কলোনি বাজার এলাকায় ১১-দলীয় জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কোনো ধরনের বৈধ প্রক্রিয়া ছাড়াই মানুষকে জোরপূর্বক সীমান্ত পার করানো আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।

তারা আরও বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি এবং অবৈধভাবে পুশ-ইনের ঘটনা দুই দেশের সম্পর্কের জন্য উদ্বেগজনক। এসব কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি রোকনুজ্জামান বকুল, পূর্ব ছাতনা ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন পাটোয়ারী, সেক্রেটারি আব্দুল আজিজসহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।

নেতারা দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here