নাসিরনগরে বেপরোয়া মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত আহত-২

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর -লাখাই – সরাইল আঞ্চলিক মহাসড়ক সড়কে উপজেলার সদর ইউনিয়নের মেহেন্দ্রুরা স- মিল সংলগ্ন এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত ও দুই এস এস সি পরীক্ষার্থী মটর সাইকেল আরোহী আহত হয়েছে।

আজ সোমবার ৮ জুন বেলা ১২ ঘটিকায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা সদর মাহেন্দ্রুরা  নামক স্থানে স- মিলের পাশে এ দূর্ঘটনাটি ঘটে।

প্রত্তক্ষ্যদর্শীরা জানান, নাসিরনগর – সরাইল আঞ্চলিক মহাসড়কে মাহেন্দ্রুরা এলাকায় নাসিরনগর সদর থেকে দাঁতমন্ডল যাওয়ার পথে বেপরোয়া গতিতে মটর সাইকেল চালানোর কারণে মোটরসাইকেল ধাক্কায় কুঞ্জমোহন সূত্রধর নামক এক বৃদ্ধ গুরুতর আহত হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত কুঞ্জমোহন সূত্রধর (৬৫) পিতা রমনীমোহন সূত্রধর সে নাসিরনগর সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের বাসিন্দা। এবং তার পৈতৃকনিবাস ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া বলে জানা যায়।

আহত দুই মোটরসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হয়।

এবিষয়ে নাসির নগর থানা পুলিশ উপ- পরিদর্শক (এস আই) মোঃ সোহেল সিকদার বলেন, মোটরসাইকেল বেপরোয়া গতির কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ থানা হেফাজতে আছে এর আইগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here