কুমিল্লা প্রতিনিধি :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ কুমিল্লা জেলা পর্যায়ে দশটি পদকের তিনটি পদকই নাঙ্গলকোট উপজেলায়।
২ মে মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফলে ১০ টি ক্যাটাগরির মধ্যে ৩ টি ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ হয়েছেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ক্যাটাগরিতে নাঙ্গলকোট সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল ওয়াহাব, শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে জোড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ নাছিমা আক্তার পাখি,শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দিলরুবা আক্তার।
তারা আশাবাদ ব্যক্ত করে বলেন নাঙ্গলকোট উপজেলা বাসির দোয়ায় বিভাগীয় পর্যায় ও জাতীয় পর্যায়ে ও তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।
এই বাংলা/এমএস
টপিক

