নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ রবিবার(২৪মে) দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের আচঁড়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম খেজমত আলী। পেশায় সে ভাঙ্গরি ব্যাবসায়ী।আহত হয়েছেন রফিকুল ইসলাম নামে আরও একজন ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ভাঙ্গরি মালামাল নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন খেজমত আলী ও রফিকুল ইসলাম। পথে আচঁড়াখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক খেজমত আলী নিহত হন এবং গুরুতর আহত হন রফিকুল ইসলাম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ নুরে আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটককৃত ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়।
পালাতক ট্রাক ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে। পুলিশ আরো জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

