শিশু রামিসা হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ পেলেন কুড়িগ্রামের আইনজীবি দুলু

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে আইনজীবী মোঃ আজিজুর রহমান দুলুকে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (২৩ মে) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।

আইন ও বিচার বিভাগ শাখার ডেপুটি সলিসিটর (জিপি-পিপি) মোঃ রফিকুল ইসলামের সই করা ওই আদেশে বলা হয়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ৪৯২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলা নম্বর ৩৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(২)/৩০ তৎসহ ২০১ পেনাল কোডে রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য এডভোকেট মোঃ আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই ফ্ল্যাটেরই বাথরুম থেকে তার খণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।

পুলিশ ঘটনার পরপরই মামলার প্রধান আসামি মোঃ সোহেল রানার স্ত্রী মোছাঃ স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত মোঃ সোহেল রানাকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সোহেল রানা আদালতে হাজির করা হলে তিনি নির্মম এই হত্যাকাণ্ডে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ বিষয়ে নিয়োগপ্রাপ্ত বিশেষ পাবলিক প্রসিকিউটর মোঃ আজিজুর রহমান দুলু বলেন, “বর্তমান সরকার যে উদ্দেশ্যে আমাকে নিয়োগ দিয়েছেন তা দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালাবো- ইনশাআল্লাহ “

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here