নলডাঙ্গায় ৩৮ বছরের শিক্ষকতার পর আবেগঘন বিদায় সংবর্ধনা

‎নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় ‎

নলডাঙ্গা( নাটোর) প্রতিনিধি :

 

নাটোরের নলডাঙ্গা  উপজেলায় এক আবেগঘন বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন শ্রীশ চন্দ্র বিদ্যানিকেতন বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.খবির উদ্দিন মন্ডল৷

‎তবে এই বিদায় ছিল একেবারেই ব্যতিক্রমী- অশ্রু সিক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্তহন। এসময় ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে চড়িয়ে শোভাযাত্রার মাধ্যমে প্রিয় শিক্ষককে রাজকীয় সম্মানে বিদায় দিয়েছেন তাঁর শিক্ষার্থী,সহকর্মী ও এলাকাবাসী।

‎বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজনটি করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলী।

‎বিদায়ী শিক্ষক মোঃ ছবির উদ্দিন মন্ডলকে ফুলসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে বিদায় জানান,সাবেক শিক্ষার্থী,সহকর্মী শিক্ষক-শিক্ষিকা।

‎দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায় শিক্ষক খবির উদ্দিন মন্ডল। তিনি বলেন,আমি চেষ্টা করেছি,আমার দায়িত্ব সততার সাথে পালন করতে। এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামের মানুষের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা দেশ ও সমাজের জন্য কাজ করবে,বিদ্যালয়ের শিক্ষকদের কথা মতো চলবে,সুশিক্ষায় শিক্ষিত হবে সমাজের নিজের পরিবারের জন্য উন্নয়নমূলক কাজ করবে  পরকালের জন্য নামাজ কোরআন হাদিস পড়বে এটাই আমার শেষ প্রত্যাশা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রিয় সহকর্মী ও দীর্ঘদিন একসাথে কাজ করা এই শিক্ষককের বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, অনুষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ ইয়াসিন আলী। এসময় মূহর্তটি আবেগঘন হয়ে পরে।
‎অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে শিক্ষক মোঃ আব্দুল মতিন বলেন,বিদায় শিক্ষক খবির স্যার  তাদের কাছে কেবল একজন শিক্ষকই ছিলেন না,ছিলেন ছায়ার মতো এক অভিভাবক।

পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার যে পাঠ স্যার দিয়েছেন,তা আজীবন পাথেয় হয়ে থাকবে। তিনি আমাদের শিক্ষকতার পাশাপাশি অফিসিয়াল সমস্ত কাজ করতেন তার মনে কোন রাগ ছিল না,তিনি তার শিক্ষক জীবনের আটত্রিশটি বছর এই স্কুলে ব্যায় করেছেন।

‎আয়োজকরা জানান,প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই ব্যতিক্রমী ঘোড়ার গাড়ির বিদায় সংবর্ধনার আযোজন করা হয়েছে। এ সময় প্রিয় শিক্ষককে বিদায় দিতে  উপস্থিত সকল শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।

‎শেষে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয় শিক্ষক মোঃ খবির উদ্দিন মন্ডলকে। মোঃ খবির উদ্দিন মন্ডল ১৯৮৮ সালে এই স্বনামধন্য বিদ্যাপীঠ নলডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ে কর্মজীবন শুরু করে ২০২৬ সাল দীর্ঘ ৩৮ বছর অতিবাহিত করে অবসর গ্রহন করলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here