আমতলীতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বরগুনা প্রতিনিধি :

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চাওড়া চলাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ জন অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে “স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন”।

রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের উৎসাহিত করতে কুইজ প্রতিযোগিতা ও বিনোদনমূলক আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ তৈরি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম, উপদেষ্টা তানজিল সিকদার, সহ-সভাপতি বায়েজিদ ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ, দপ্তর সম্পাদক গাজী আসাদুল, সদস্য সোহেল রানা ও মিরাজসহ অন্যান্যরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রায় ৪০০ শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য স্কুল পোশাক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় সংগঠনের নেতারা সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here