বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে পড়ে হোসেন মোড়ল (৪০) নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের লেবার ঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ হোসেন মোড়ল দাকোপ উপজেলার চালনা এলাকার মৃত ইউনুস মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো হোসেন মোড়ল চালনা থেকে মাছের পোনা নিয়ে মোংলায় আসেন। এদিনও একটি হ্যাচারির পোনা নিয়ে আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে তিনি নদীতে পড়ে যান এবং তলিয়ে যান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনার সময় ট্রলারে তার স্ত্রী ও ৬ বছরের কন্যা সন্তান ছিল। তাদের চিৎকারে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন, তবে ব্যর্থ হন।
খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ মাঝিকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এই বাংলা/এমএস
টপিক

