কাঁঠালিয়ার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে নৈতিক শিক্ষা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. শাহ আলম।

তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মাদকবিরোধী সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. আমিরুল ইসলাম লিটন, কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাসের রায়হান এবং ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সঠিক পথে গড়ে তুলতে নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গঠনের আহ্বান জানান তারা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here