বামনা (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার বামনা উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর রহমান হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ।
গ্রেফতার মিজানুর রহমান উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি গ্রামের মৃত চান মিয়া হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১২ মে) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে বামনা-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের পাশে ডৌয়াতলা ইউনিয়নে মো. আফজাল হোসেনের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় রাস্তার ওপর থেকে মিজানুর রহমানকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খানের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই মো. নজরুল ইসলাম, এএসআই মো. তাজুল ইসলাম, এএসআই দেবব্রত, এএসআই মো. মিরাজসহ পুলিশের একটি দল।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ওসি মো. ফারুক হোসেন খান বলেন, “বামনা থানাকে মাদকমুক্ত করাই আমাদের অঙ্গীকার। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।”
এই বাংলা/এমএস
টপিক

