নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে মাথা বের করে দেখার সময় ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক অজ্ঞাত শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির বয়স আনুমানিক ১২ বছর বলে জানা গেছে।
শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারি থেকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের করে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় অসাবধানতাবশত মাধনগর স্টেশনের ওভারব্রিজের পিলারের সঙ্গে তার মাথার ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার এসআই ফজলুর রহমান জানান, অজ্ঞাত শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, মাধনগর রেলস্টেশনের ওই ওভারব্রিজের পিলারে ধাক্কা লেগে এর আগেও কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ওভারব্রিজের ঝুঁকিপূর্ণ পিলার অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এই বাংলা/এমএস
টপিক

