নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ এবং নিহত আহাদ মিয়ার পরিবারের কাছে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৯ মে) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নাসিরনগর শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এমপি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান এমপি। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, সরকার কৃষিবান্ধব নীতিতে কাজ করছে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত এবং কৃষকের কষ্ট তিনি নিজেও উপলব্ধি করেন।
তিনি আরও বলেন, অতিবৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার রয়েছে। কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আযম চৌধুরী, সাবেক সদস্য সচিব মো. আজিজুর রহমান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে ভারী বৃষ্টিপাতে হাওরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০ কৃষকের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

