সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

আমতলীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ৪ মে, ২০২৬

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

 

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ মোঃ আজিজুল হক আল ইমরান (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (৩ মে) রাত ১২টা ১৫ মিনিটে কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই বিকাশ কর্মকার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইমরান আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় আমতলী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

 

এই সম্পর্কিত আরো খবর