কলাপাড়ায় ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার: স্বামী ও সন্তান পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক :

 

কলাপাড়া পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার তিন তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

​নিহত উর্মি কলাপাড়া থানায় কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে স্বামী বাপ্পী এবং দেড় ও চার বছর বয়সী দুই সন্তানকে নিয়ে আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতে শুরু করেন উর্মি। প্রতিবেশীদের দাবি, পারিবারিক কলহের জেরে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

​শুক্রবার (০১ মে) দিবাগত রাত দেড়টার দিকে উর্মির স্বামী বাপ্পী নিজেই থানায় খবর দেন যে, তার স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভোররাতে মরদেহটি উদ্ধার করে।

​​কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান: ​”খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলছে। বর্তমানে নিহতের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। ছোট বাচ্চা দুটির দেখভাল থানা পুলিশই করছে।”

উর্মির মৃত্যুর বিষয়টি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here