শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

বাবার স্মৃতিতে কাতর মাসুদ সাঈদী: ‘আজ শুধু শূন্যতা আর হাহাকারে ভরা সেই স্টাডি রুম

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

 

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর সুযোগ্য সন্তান মাসুদ সাঈদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার স্মৃতিবিজড়িত ‘স্টাডি রুম’ নিয়ে এক মর্মস্পর্শী স্ট্যাটাস দিয়েছেন।

দীর্ঘ সময় পর পিতার পড়ার ঘরে প্রবেশ করে এক নিদারুণ আবেগঘন পরিবেশের কথা তুলে ধরেন তিনি।

ফেসবুক পোস্টে মাসুদ সাঈদী লেখেন, “আমার পরম শ্রদ্ধেয় পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর ‘স্টাডি রুম’— আজ শুধু শূন্যতা আর হাহাকারে ভরা। ইয়া রব…”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বাবার ব্যবহৃত চেয়ার-টেবিল আর থরে থরে সাজানো বইগুলোর মাঝে এখন কেবলই নীরবতা। মাসুদ সাঈদীর এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। হাজার হাজার মানুষ সেখানে কমেন্ট করে শোক প্রকাশ করছেন এবং প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

অনেকেই বলছেন, আল্লামা সাঈদী (রহ.) এই ঘরে বসেই দেশ ও জাতির জন্য ইসলামের বার্তা তৈরি করতেন। আজ সেই কলম থমকে গেছে, কিন্তু তাঁর রেখে যাওয়া স্মৃতিগুলো অনুসারীদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।

পিতার বিদায়ে সেই কক্ষের শূন্যতা যেন আজ সারা দেশের মানুষের হৃদয়ে এক গভীর হাহাকার হয়ে বেজে উঠছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর