রাজশাহী প্রতিনিধি :
পবা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পবা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় ইউএনও কার্যালয়ে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পরিবেশ সংরক্ষণে বাপার কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটির ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় ইউএনও মো. ইবনুল আবেদীন বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠনের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, বাপা দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বাপার মতো সংগঠনের সচেতনতামূলক কার্যক্রম ও জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন বাপা পবা উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম, সহ-সভাপতি হাসিনুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনিরা বেগম, দপ্তর সম্পাদক সুজন কবির, নির্বাহী সদস্য বিশাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে বাপা নেতারা পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

