বাবাকে বাঁচাতে গিয়ে লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৮ বছরের শিশুর

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক আল আমিন বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। বিদ্যুতের তারে আটকে চিৎকার শুরু করলে তার ছেলে আব্দুল্লাহ বাবাকে বাঁচাতে ছুটে আসে। এ সময় বাবাকে স্পর্শ করতেই সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিস্থিতি বুঝতে পেরে শিশুটির মা আসমা খাতুন দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেন। এতে আল আমিন প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে শিশু আব্দুল্লাহ। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির শিক্ষার্থী এবং আল আমিন-আসমা দম্পতির একমাত্র সন্তান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here