ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদারের বিরুদ্ধে মানহানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে ।
১৮ এপ্রিল শনিবার দুপুরে ঝালকাঠী কলেজ রোডস্থ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কার্যালয়ে ভুক্তভোগী রিয়াছুল আমীন জামাল সিকদার সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, “গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক শরীফ সুমন দলীয় কর্মকাণ্ডের সুবাদে তার বাসায় যাতায়াত করতো।
একপর্যায়ে তাহার স্ত্রী ও শরীফ সুমনের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। ফলে জামাল সিকদারের স্ত্রী নিশাত জাহান ছবির সাথে গভীর রাতে ও বিভিন্ন সময় সুমন শরীফের সাথে ফোনালাপ হতো।
এতে জামাল সিকদারের পরিবারের লোকজনের নিকট সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। সুমন শরীফের সাথে তার স্ত্রীর একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে বলে তিনি অভিযোগ করেন ।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান সুমন শরীফ তার স্ত্রীকে ফোন দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং ৫/৭ দিন পর তার স্ত্রী ফিরে আসতো। এভাবে তাহার স্ত্রী এক বছর পর্যন্ত স্বেচ্ছাচারী জীবন যাপন করে। যা আশেপাশের লোকজনের মধ্য সন্দেহের সৃষ্টি হয় এবং লোকজন নানা রকম বাজে মন্তব্য করতে থাকে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও অভিযোগ করেন সর্বশেষ রমজানের ৪/৫ দিন পুর্বে সে বাসায় না থাকার সুযোগে স্ত্রী নিশাত জাহান ছবি তাহার নিজের এবং বোনের এন আই ডি কার্ড, নিজের কৃষি ব্যাংকের চেক বহি, কয়েক ভরি সোনার গহনা এবং কাপড় চোপড় ও নগদ তিন লাখ টাকা এমনকি সাংসারিক জিনিস পত্র নিয়ে চলে যান স্ত্রী নিশাত জাহান।
অভিযোগকারী জামাল সিকদার বাসায় ফিরে তার স্ত্রী কে বাসায় না পেয়ে মোবাইল ফোনে কল দিলে তাহার স্ত্রী ঘর সংসার না করার বিষয়টি জানিয়ে দেন। জামাল সিকদার আত্মীয় স্বজনদের পরামর্শ করে ১৫ এপ্রিল ঝালকাঠি জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ দায়ের করেন। লিগ্যাল এইড অফিসের প্রেরিত নোটিশে সাড়া দেননি জামালের স্ত্রী নিশাত ।
গাভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুমন শরীফ নানা বিতর্কিত কর্মকান্ডের জন্য বহিষ্কার হলে সে ক্ষিপ্ত হয়ে জামাল বিরুদ্ধে অপপ্রচার ও নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়। জামাল সিকদার অভিযোগ করেন তাহার স্ত্রী-কে সুমন শরীফ ফুঁসলিয়ে এবং কুবুদ্ধি দিয়ে তাহার বিরুদ্ধে সাংবাদিকদের নিকট অসত্য মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে তাকে রাজনৈতিকভাব হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আমি এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ”
এ বিষয়ে শরীফ সুমন বলেন,” আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।”
নিশাত জাহান ছবি বলেন,” আজ আমার ছেলেকে নিয়ে রিয়াজুল আমিন জামাল সিকদারের বিরুদ্ধে নানা অভিযোগের কারণে সংবাদ সম্মেলন করেছি। আমার কষ্টের কথা সাংবাদিকদের বলেছি। ”
এই বাংলা/এমএস
টপিক

