বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

ডিমলা উপজেলা-এর ডালিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী (ছোট খাতা, ডালিয়া) ১৫ এপ্রিল ২০২৬ রাত ৩টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজার নামাজ ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৩টায় ডালিয়া তিস্তা কলেজ মাঠ-এ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, ডিমলা থানার পুলিশ সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, আশরাফ আলী, আব্দুল মজিদ, মোফাজ্জল হোসেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও স্থানীয় ব্যক্তিবর্গ।

জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here