নীলফামারীতে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী-এর উত্তর পাটকামুরী উচ্চ বিদ্যালয়-এ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েল-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহেল পারভেজ এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক ছাঈয়েদুর রহমান

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনে এসএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। মনোযোগ ও অধ্যবসায়ের মাধ্যমে তারা ভালো ফলাফল অর্জন করতে পারবে।

তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here