নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি :

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নীলফামারী-তে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজবাহুল হক এবং সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশি কান্ত মালাকারসহ অন্যান্যরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা প্রশাসক জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কার্যক্রম জোরদারে দেশব্যাপী এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here